পদার্থ ও পদার্থের অবস্থা
বিজ্ঞানীর ভাষায় পদার্থ বলতে বুঝি যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কক্ষ তাপমাত্রায় কোন কোন পদার্থ কঠিন কোন কোন পদার্থ তরল আবার কোন কোন পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। পদার্থ অনেকগুলো রয়েছে তার নিচে দেওয়া হল
পদার্থের অবস্থান ( Statesof Matter)
পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে যেমন কঠিন তরল এবং বায়বীয় বা গ্যাসীয়
পেজ সূচিপত্র : পদার্থ ও পদার্থের অবস্থা
- পদার্থের অবস্থান
- প্লাজমা অবস্থান
- মিশ্রন
- মৌলিক পদার্থ
- যৌগিক পদার্থ
- উব্দয়ী পদার্থ
- পদার্থের পরিবর্তন
- রাসায়নিক পরিবর্তন
- ভৌত পরিবর্তন
- লেখকের শেষ কথা
পদার্থের অবস্থান
পদার্থ সাধারণত চারটি প্রধান অবস্থায় থাকতে পারে:
১. কঠিন (Solid)
কণাগুলো খুব কাছাকাছি ও শক্তভাবে আবদ্ধ নির্দিষ্ট আকার ও আয়তন আছে উদাহরণ: বরফ, পাথর, লোহা
২. তরল (Liquid)
কণাগুলো কাছাকাছি কিন্তু স্বাধীনভাবে চলতে পারে নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু আকার নেই (পাত্রের আকার নেয়) উদাহরণ: পানি, তেল, পারদ
৩. গ্যাসীয় (Gas)
কণাগুলো দূরে দূরে ও দ্রুতগতিতে চলে নির্দিষ্ট আকার বা আয়তন নেই উদাহরণ: অক্সিজেন, বাষ্প, বায়ু
৪. প্লাজমা (Plasma)
অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গ্যাস আয়নিত হয় মহাবিশ্বের সবচেয়ে বেশি পাওয়া অবস্থা উদাহরণ: সূর্য, বজ্রপাত, নিয়ন আলো
প্লাজমা অবস্থা (Plasma state)
প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। যখন গ্যাসকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় বা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রে রাখা হয়, তখন গ্যাসের পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যায় এবং আয়নিত গ্যাস তৈরি হয় — এটিই প্লাজমা।
প্লাজমা কো প্লা থায় পাওয়া যায়?
প্রাকৃতিক উৎস:
☀️ সূর্য ও অন্যান্য নক্ষত্র
⚡ বজ্রপাত
🌌 মহাকাশের নীহারিকা
🌠 অরোরা (মেরুজ্যোতি)
কৃত্রিম উৎস:
💡 নিয়ন ও ফ্লুওরোসেন্ট বাতি
📺 প্লাজমা টেলিভিশন
⚗️ নিউক্লিয়ার ফিউশন চুল্লি
🔧 প্লাজমা কাটার যন্ত্র
প্লাজমা কীভাবে তৈরি হয়
পরমাণুর ইলেকট্রন যখন যথেষ্ট শক্তি পায়, তখন নিউক্লিয়াসের আকর্ষণ ছেড়ে মুক্ত হয়ে যায়।
প্লাজমার গুরুত্ব
মহাবিশ্বের ৯৯% দৃশ্যমান পদার্থ প্লাজমা অবস্থায় আছে
নিউক্লিয়ার ফিউশন গবেষণায় ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে ব্যবহার হচ্ছে
চিকিৎসা ক্ষেত্রে প্লাজমা থেরাপি ব্যবহৃত হচ্ছে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url